বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:১০ পিএম   (ভিজিট : ১৫১৯)
২০২২ সাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২০২৩ সাল দেশের অগ্রযাত্রার আরেক বছর হোক প্রত্যাশা রেখে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে এর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় লিখেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর ২০২২। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ২০২৩ সাল হোক বাংলাদেশের অগ্রযাত্রার আরেকটি বছর।

৪৩ সেকেন্ডের ওই ভিডিও ২০২২ সালের বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরেন তিনি।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft