মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
এক যুগ পর সাইফ খানের বুকে নিপুণ!
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:৪৮ পিএম  আপডেট: ২১.১০.২০২২ ৬:৫৬ পিএম  (ভিজিট : ৬৩৯)
বিজ্ঞাপনচিত্রের একটি দৃশ্যে সাইফ খান ও নিপুণ আক্তার

বিজ্ঞাপনচিত্রের একটি দৃশ্যে সাইফ খান ও নিপুণ আক্তার

গুণে গুণে এক যুগ পর সাইফ খানের বুকে মাথা রাখলেন জাতীয় চলচ্চিত্র পদকজয়ী অভিনেত্রী নিপুণ আক্তার। শেষবার চোখে চোখ রেখেছিলেন ‘বন্ধু মায়া লাগাইছে’ সিনেমায়। সেই মায়া এখনো অটুট। সে অটুট বন্ধনের প্রমাণ পাওয়া গেলো একটি বিজ্ঞাপনচিত্রে গভীর আস্থায় সাইফের বুকে নিপুণের মাথা রাখার দৃশ্যে!

ঢাকার উত্তরায় একটি শুটিং হাউজে সিনেমার পরিচালক উত্তম আকাশ এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন। ইলেকট্রনিক পন্য ইস্টান টিউব ও ইস্টান এলইডি বাল্ব-এর বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে জিঙ্গেল বেজড করে। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ অনলাইন প্লাটফর্মে প্রচারিত হবে।

এ সম্পর্কে চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘চমৎকার একটি কাজ করলাম। আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল নিপুণের সঙ্গে। এত বছর পর তার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। বিজ্ঞাপনের জিঙ্গেলটিও দারুণ। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে।’ 

নিপুণ বলেন, ‘জিঙ্গেলটি চমৎকার। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। আর অনেক বছর সাইফ আর আমি একসঙ্গে কাজ করলাম। কাজটি করে ভালো লেগেছে।’

সাইফ খান অভিনীত মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলোর মধ্যে ফরিদুল হাসান পরিচালিত ‘কর্পোরেট’ রেজা হাসমতের ‘জেদি মেয়ে’ খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ অন্যতম। এছাড়া ওপার বাংলার প্রডাকশনে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে ‘নীল দরিয়ার মাঝি’ সিনেমাতেও কাজ করতে দেখা যাবে এই মাসল হিরোকে।

আজকালের খবর/আতে










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft