বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
পৃথিবীর যেসব দেশে কখনো রেলগাড়ি চলেনি
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৪:৩২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২২ ৪:৩৫ পিএম  (ভিজিট : ৭০২)
একুশ শতকে রেল ছাড়া পৃথিবীর কোনো দেশের পক্ষে টিকে থাকা কঠিন। এমনই মনে করেন বিশেষজ্ঞেরা। কিন্তু এখনো বিশ্বের বহু দেশে রেল লাইন নেই, চলে না রেলগাড়ি।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিবহনের একটি হলো রেল। বর্তমানে অনেক দেশে দ্রুতগতির ট্রেন থেকে বুলেট ট্রেন চলতে শুরু করেছে। রেলের ইতিহাস ঘাঁটলে শুরুতেই উঠে আসে গ্রিসের নাম। এখন শতাধিক দেশে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেল পরিবহন। কিন্তু আপনি জানেন কি, এমন অনেক দেশ আছে যেখানে কখনো ট্রেন চলেনি? 

অবাক করা বিষয় হলেও এটি সত্যি। 

চলুন জেনে নেওয়া যাক এমন কিছু দেশের কথা, যেখানে এখনও রেল যোগাযোগ শুরু হয়নি-

​​ভুটান

দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র দেশটির নাম ভুটান। এই দেশেও নেই কোনো রেল পরিবহন। তার মানে এই নয় যে ভুটানে কখনো রেল চলাচল করবে না। ভুটানের দক্ষিণাঞ্চলের সঙ্গে ভারতের রেল নেটওয়ার্ক যুক্ত করা নিয়ে অনেকদিন ধরেই চলছে পরিকল্পনা।

অ্যান্ডোরা

ছোট্ট একটি দেশ হলো অ্যান্ডোরা। এটি বিশ্বের ১১তম ক্ষুদ্র দেশ। ছোট্ট দেশ হিসেবে আয়তনের দিক থেকে তালিকার রয়েছে ১৬ নম্বরে। এই অ্যান্ডোরায় এখনও পর্যন্ত রেল চলাচল শুরু হয়নি। এর সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটি ফ্রান্সে অবস্থিত। সেখানে পৌঁছানোর জন্য ​অ্যান্ডোরা থেকে একটি বাস পরিষেবা পাওয়া যায়।


​কুয়েত

অন্যতম ধনী দেশ হলো কুয়েত। এটি একমাত্র দেশ, যেখানে আছে তেলের বিশাল মজুত। এতকিছুর পরেও সেখানে নেই রেল যোগাযোগ। তবে র্তমানে কুয়েতে বেশ কয়েকটি রেল প্রকল্প নির্মিত হয়েছে। দেশটি একটি ১২০০ মাইল দীর্ঘ উপসাগরীয় রেলওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা করেছে যা কুয়েত সিটি এবং ওমানের মধ্যে চলাচল করবে।

মার্শাল আইল্যান্ড

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ মার্শাল আইল্যান্ড। সেখানেও কোনোদিন রেলপথ তৈরি হয়নি। ট্রেনের প্রয়োজনও হয়নি।

​পূর্ব তিমোর

ইস্ট তিমোর বা পূর্ব তিমোরের যোগাযোগ নেটওয়ার্ক এবং পরিবহন পরিকাঠামো রয়েছে খুবই খারাপ অবস্থায়। দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব তিমোর বা তিমোর লেস্তের কোনো রেলওয়ে নেটওয়ার্ক নেই। এ দেশের প্রাথমিক পরিবহন ব্যবস্থা কেবলই সড়ক। এই সড়ক ব্যবস্থাও খুব একটা ভালো অবস্থায় নেই।

মরিশাস

বিশ্বের পর্যটন মানচিত্রে অন্যতম মরিশাস। প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক যান ওই দ্বীপপুঞ্জে৷ তবে দেশটির আয়তন এতই ছোট যে, কোনোদিন রেলপথ তৈরির প্রয়োজন পড়েনি সেখানে।

​সাইপ্রাস

সাইপ্রাসে যে কোনোদিন ট্রেন চলেনি, তা নয়। এদেশে ১৯০৫ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত রেল চলাচল ছিল। তখন ট্রেনটি ৭৬ মাইল ভ্রমণ করতো এবং প্রায় ৩৯টি স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করত। কিন্তু এটি ১৯৭৪ সাল নাগাদ বন্ধ হয়ে যায়। তারপর থেকে এই দেশে ট্রেন চলাচল বন্ধ।

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft