শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ সম্প্রচার ১১ মার্চ থেকে
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৯৬৮)
দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির মাধ্যমে দর্শকদের পছন্দের তালিকায় উঠে আসে কাবিলা, নেহাল, শুভ, হাবু ও পাশাসহ বেশ কিছু চরিত্র।

কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির তৃতীয় সিজন পর্যন্ত প্রচার হয়েছিল। তবে তরুণ প্রজন্মের দর্শকরা নতুন সিজন দেখতে ব্যাকুল। এবার তাদের কথা চিন্তা করেই নির্মিত হলো নাটকটির নতুর সিজন। যা প্রচার হবে আগামী ১১ মার্চ থেকে।  

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি জানান, আগামী ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) রাত ৮:২৫ মিনিটে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ প্রচার হবে। টিভিতে প্রচারের পর ধ্রুব টিভি নামের ইউটিউবে উন্মুক্ত হবে প্রতিটি পর্ব।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।


আজকালের খবর/বিএস










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft