শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
ফ্রিজে বরফ জমলে যা করবেন
প্রকাশ: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ১১:০৫ এএম   (ভিজিট : ১২৩৭)
বাড়িতে হঠাৎ অতিথি এলো, ঘরে রান্না করার তেমন কিছু নেই। ঝটপট কিছু একটা করে দিতে হবে। দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে আপনার মাথায় হাত। চারদিকে বরফ জমে আছে। কোনোভাবেই রান্না করার জন্য মাছ-মাংস বের করা সম্ভব না।  
 
এমন অবস্থা যেন না হয় এজন্য ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায় জেনে নিন: 

>> দেয়ালের সঙ্গে লাগিয়ে ফ্রিজ রাখবেন না। দেয়াল থেকে এক ফুট দূরে রাখুন। যেন ফ্রিজের কয়েল সহজে ঠাণ্ঠা হতে পারে।

>> থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করুন। আপনার ফ্রিজে থার্মোমিটার না থাকলে তা বসান।

>> ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আটকে রাখুন। ভুলে খুলে রাখবেন না।

>> গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ তৈরি হয়। এজন্য রান্না করার পর খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজে রাখুন।

>> ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি।

>> নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে হবে। মাঝে মধ্যে ফ্রিজের সব খাবারের প্যাকেটগুলো এদিক-সেদিক করে রাখুন।  

>> বাইরের আবহাওয়ার সঙ্গে মিল রেখে ফ্রিজের টেম্পারেচার সেট করুন।  

আজকালের খবর/বিএস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft