শনিবার ১৩ জুন ২০২৬
জাহাঙ্গীর নগরের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আর নেই
প্রকাশ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৩:৩৯ পিএম  আপডেট: ০৯.১০.২০২১ ৪:৪১ পিএম  (ভিজিট : ৬৬৯)
ড. আফসার উদ্দিন

ড. আফসার উদ্দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং সাবেক প্রো ভিসি অধ্যাপক ড. আফসার আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে তার দীর্ঘদিনে বন্ধু ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।  

ড. আফসার আহমেদের মরদেহ রাজধানী জাতীয় হৃদরোগ ইন্সটিউটে রাখা হয়েছে। তার বয়স হয়েছিল ৬২ বছর।

অধ্যাপক ড. আফসার আহমদের জন্ম ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে।

আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীন-এর সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতায় নিয়োজিত থেকে বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আফসার আহমদ একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন।

আজকালের খবর/আতে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft