বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক সেমিনারে তুর্কি বক্তা, মূল লক্ষ্যে ফেরার পথে ইবি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৯ পিএম  আপডেট: ১৯.১২.২০২৪ ১২:০৩ এএম  (ভিজিট : ৬৪৮)
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কম্বাইনিং মডার্ন ন্যাচারাল সায়েন্সেস উইথ রিলিজিয়াস সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তুর্কির ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচারের রিসার্চ ফেলো মুনির তুরান। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য এবং উদ্দেশ্যের পথে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.  এম. এয়াকুব আলী, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ঢাকাস্থ তুর্কি দূতাবাসের রিলিজিয়াস অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটর ওজগুর ওজিউরিক, সোজলার পাবলিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিগুলু, ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার-এর বিশেষ প্রতিনিধি সালাহুদ্দিন সাইয়েদী।
সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ, প্রফেসর ড. মোহা. লোকমান হোসেন প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচারের রিসার্চ ফেলো মুনির তুরান। 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটানোর সুযোগ এই বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এজন্য করণীয় সবকিছু করা হবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দ্বীন এবং দ্বীনের পাশাপাশি আধুনিক যুগে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় দখল থাকতে হবে। প্রফেসর ড. এম শমসের আলীকে উদ্ধৃত করে তিনি বলেন, পবিত্র কুরআনকে বুঝতে হলে বিজ্ঞান বুঝতে হবে। আল্লাহর দ্বীনের সাথে বিজ্ঞানের সম্পৃক্ততা ছাড়া আপনি জ্ঞানী হতে পারবেন না। নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য এবং উদ্দেশ্যের পথে থাকবে।

মুখ্য আলোচক তুর্কির রিসার্চ ফেলো মুনির তুরান আধুনিক প্রকৃতির বিজ্ঞান এবং ধর্মীয় বিজ্ঞানের তুলনামূলক আলোচনা করেন। একটা আরেকটার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা তার আলোচনায় তুলে ধরেন।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft