মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
কমতে পারে তাপমাত্রা, থাকবে মেঘলা আকাশ ও ঘন কুয়াশা
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৬:০৩ পিএম   (ভিজিট : ৩৫৩)
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা বাড়বে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও রংপুর এবং রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্ববর্তী দিনের মতোই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া পূর্ববর্তী ২৪ ঘণ্টার মতো একই রকম থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি খুব সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আজকালের খবর/ওআর









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft