বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
আবরার ফাহাদকে নিয়ে সিনেমা রুম নাম্বার ২০১১ জাবিতে প্রদর্শনী
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৯ পিএম   (ভিজিট : ৭৫৯)
আবরার ফাহাদকে নিয়ে রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘রুম নাম্বার ২০১১’ প্রদর্শিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সিনেমাটি দেখতে পারবেন দর্শকেরা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ও সরাসরি সিনেমার টিকেট বিক্রি করা হয়। 

এদিকে সিনেমাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের মধ্য দিয়ে দুটি দেশে প্রদর্শিত হচ্ছে। গত ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রে সিনেমাটি প্রথমবারের মতো প্রদির্শিত হয়। সিনেমাটি পরিচালনা করেছেন শেখ জিসান আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জিসু এন্টারটেইনমেন্ট’ নামে পেজ এ বিভিন্ন চরিত্রের রিমেক তৈরি করে করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া সিনেমা প্রদর্শনীর আয়োজনে সহযোগিতায় ছিল জহির রায়হান চলচ্চিত্র সংসদ। 

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন শহীদ আবরার ফাহাদের পরিবার।


আজকালের খবর/ এমকে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft