শুক্রবার ১৭ জুলাই ২০২৬
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম   (ভিজিট : ৪৪২)
অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করতেন সুবর্ণা মুস্তাফা। শনিবার সকাল থেকেই শোনা যায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে। পরে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জানা যায় আসল তথ্য।     

মূলত সুবর্ণা মুস্তাফা সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। 

প্রসঙ্গত, সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলে এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন।  সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্বকারী প্রাক্তন জাতীয় সংসদ সদস্য। 

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft