বুধবার ২৯ এপ্রিল ২০২৬
ব্রিটিশ পরিবহণ মন্ত্রীর পদত্যাগ
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:০২ পিএম   (ভিজিট : ৩৩২)
পদত্যাগ করেছেন  ব্রিটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই। শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ।

২০১৩ সালে হারানো নিজের ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে লুইস হাই পদত্যাগ করলেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।  

প্রতিবেদনে বলা হয়, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান, তার ফোনটি চুরি হয়ে গেছে। এক বছর পর ফেনটি ফেরত পেলেও বিষয়টি পুলিশের কাছে গোপন করেন লুইন হাই। পরে এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল তাকে।

তবে নিজের ভুল স্বীকার করে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে মনে করে মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এই মন্ত্রী।  

উল্লেখ্য, এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লুইস হাইয়ের দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft