মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
তালা ভেঙে টিসিবির ডাল লুট
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৩২ এএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের তালা ভেঙে টিসিবির ৩১ বস্তা ডাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. একরাম হোসেন ভূঁইয়া। 

সরিষা ইউনিয়নের মেসার্স কাঁচামাটিয়া স্টোরের ডিলার মো. সোহাগ মিয়ার দায়িত্বে ছিল টিসিবির ডালের বস্তাগুলো। সোহাগ মিয়া বলেন, ‘৭৮৫ জন কার্ডধারী দরিদ্র পরিবারের জন্য রাখা ৩১ বস্তা ডাল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখেছিলাম। আজ এই পণ্য বিতরণ করার কথা ছিল। ৩১টি বস্তায় থাকা প্রায় ৯০ হাজার টাকার ডাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’ 

তিনি আরও বলেন, ‘বুধবার রাতে পরিষদের একটি কক্ষে ডালের বস্তাগুলো রেখে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। সকালে টিসিবির পণ্য বিতরণ করতে এসে দেখি ওই কক্ষের দরজার তালা ও চৌকাঠ ভাঙা। ভেতরে ঢুকে দেখি ডালের বস্তাগুলো নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। থানায় লিখিত একটি অভিযোগও দায়ের করেছি।’

এদিকে খবর পেয়ে আজ সকালে আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। তবে দিনভর অভিযান চালিয়ে কোনো মালামাল উদ্ধার করা যায়নি।

ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া বলেন, ‘অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। গতকাল দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঘটনাটি ঘটেছে। ইউনিয়ন পরিষদের পুরোনো হাফ বিল্ডিংয়ের একটি কক্ষে ডালের বস্তাগুলো রাখা হয়েছিল। সেই কক্ষের দরজা মজবুত ছিল না। তবে তালা লাগানো ছিল। দরজা ও তালা ভেঙে ডালের বস্তাগুলো চুরি করা হয়েছে।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। মালামাল উদ্ধারে অভিযান চলছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য গায়েবের বিষয়টি জেনেছি। ইউপি চেয়ারম্যান, থানা-পুলিশ ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।’


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft