সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
আখতার হোসেনকে উপদেষ্টা করতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:১৫ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ দাবিতে আজ সোমবার তারা বিক্ষোভ মিছিলও করেছে।

তাদের দাবি, অন্য সময়ের মতো বর্তমানেও রংপুর ও রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে। বৈষম্যের শিকার হচ্ছে এই দুই বিভাগের বাসিন্দারা।
এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান। 

উপদেষ্টার দাবিতে সোমবার (১১ নভেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষাথীরা বিক্ষোভ মিছিল করেছেন। নগরীর প্রধান সড়কে বিক্ষোভ শেষে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। 

সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছেন।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। আগামীকাল (মঙ্গলবার) অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে ২৪ বিপ্লবের মাস্টারমাইন্ড আখতার হোসেন ভাইকে উপদেষ্টা পর্ষদে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে।’

স্বৈরাচার সরকারের মতো বর্তমানেও রংপুরকে বিচ্ছিন্ন করার রূপরেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহম্মদ রাজিবুজ্জামান হৃদয়।

গতকাল রবিবার অন্তর্বর্তী সরকারে আরো তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। এনিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

তবে নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই!
তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’

এদিকে ছাত্র-জনতার অংশীদারিবিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
দুই সচিব ওএসডি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft