মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
শেষ ওয়ানডেতে অনিশ্চিত শান্ত
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম   (ভিজিট : ৫৪৬)
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মূলত চোটের কারণে তার মাঠে নামা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে।গতকাল সিরজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক। পরে মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ।

কুচকির সেই চোট এখনও পুরোপুরো কাটিয়ে উঠতে পারেননি শান্ত। তার চোটের সবশেষ অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির ঢাকা পোস্টকে বলেন, 'আজকে একটা এমআরআই করার কথা রয়েছে সেটা হলেই জানা যাবে বিস্তারিত।'

আগামী কালের ম্যাচে শান্ত খেলতে না পারলে শেষ ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর শান্তর জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে টপ অর্ডার ব্যাটার জাকির হাসানের। 

আজকালের খবর/ এমকে









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft