বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
আওয়ামী লীগ এখন একটা মরা লাশ: নুর
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১১:০৮ পিএম
নেত্রকোনায় তারুণ্যের সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এখন একটা মরা লাশ। মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ নেই।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি বলেন, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা-হাঙ্গামা, দখল, চাঁদাবাজমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।  

তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
দুই সচিব ওএসডি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft