মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ছাদখোলা বাসে বাফুফে ভবনে আসবে চ্যাম্পিয়ন মেয়েরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৩৭ এএম
২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে।

চ্যাম্পিয়ন মেয়েরা নেপালের কাঠমান্ডু থেকে দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছবে। মেয়েদের জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস তৈরি করা হচ্ছে বলে বাফুফে সূত্র নিশ্চিত করেছে।

২০২২ সালে বিআরটিসির যে দোতলা বাসটির ছাদ খুলে ফেলা হয়েছিল সে বাসটি সেভাবেই পড়েছিল মতিঝিল ডিপোতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বাসটির ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। সকালে নতুনভাবে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বিকেলে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য অপেক্ষা করবেন। সাবিনারা ভবনে আসলে তাদের স্বাগত জানাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এরই মধ্যে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft