বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ বিক্রি, ৩ জনকে অর্থদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:২৫ পিএম
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু নদীতেই নয়, সড়ক পথে বা বাজারে অসাধু উপায়ে ইলিশ মাছ বিক্রি করলেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার (১৩ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাজারে অসাধু উপায়ে ইলিশ বিক্রির অপরাধে তিন মাছ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

তিনি জানান, আজ ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে তিন জন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরা পড়লে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অপরাধী তিন ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেওয়া হয়।

জাহিদ হাসান জানান, জব্দ করা প্রায় ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কোরআন মাদ্রাসা, কাছিয়াড়ার কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
দুই সচিব ওএসডি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft