বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনে গিয়ে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ৭৫৬)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিমা বির্সজন দিতে গিয়ে ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আজ রবিবার বিকালে কালিহাতী পৌরসভার নদীর পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান।

নিহত ১২ বছর বয়সি অপু পাল কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, প্রতি বছরের মত এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বেশকিছু নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণে বের হন। তখন দুইটি নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকা থেকে পানিতে পড়ে অপু পাল আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় সেখানে থাকা পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft