রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাকিব-জাকির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১১:১০ এএম
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজিরও। তবে পুরোনো মালিকানায় থাকছে সিলেট স্ট্রাইকার্স।

আর দলটিতে আসন্ন আসরের জন্য দুই জন দেশি ক্রিকেটারকে রিটেইন করেছে তারা। টাইগার পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার জাকির হাসানকে যুক্ত করেছে তারা। যদিও প্রধান কোচের ভূমিকায় কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। এছাড়া বিদেশি কোটায় খেলবেন কারা সেটাও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।
তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

আজকালের খবর/ এমকে









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft