শুক্রবার ৬ মার্চ ২০২৬
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : )
সবশেষ ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর চার আসরে অংশ নিয়েও কোনো জয়ের দেখা পায়নি মেয়েরা। অবশেষে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটলো। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত সেই জয়। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। এতে ১৬ রানের জয় পায় বাংলাদেশ।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো স্কটিশদের। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাস্কিয়া হার্লি (৮)। এরপর ক্যাথরিন ব্রাইস (১১), আলিসা লিস্টার (১১), প্রিয়ানাজ চ্যাটার্জি (৫) এবং ডার্সি কার্টার ২ রানে আউট হলে ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্কটল্যান্ড।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ওপেনার সারাহ ব্রাইস। শেষ ১৮ বলে স্কটল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৫ রান। লরনা জ্যাক-ব্রাউন (৯) এবং ক্যাথরিন ফ্রাসার (২) আউট হলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় জ্যোতিরা।

শেষ ওভারে স্কটিশদের লক্ষ্য ছিল ২৬ রান। কিন্তু হার এড়াতে পারেনি তারা। সারাহ ব্রাইসের অপরাজিত ৪৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। এতে ১৬ রানের জয় পায় বাংলাদেশ।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ঋতুমনি। এ ছাড়াও মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন দুই টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন এবং সাথী রানী। তবে ইনিংস বড় করতে পারেননি মুর্শিদা। ১৪ বলে ১২ রান করে আউট হন তিনি।

তিনে ব্যাট করতে এসে সাথীকে দুর্দান্ত সঙ্গ দেন সোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে ভরে করে ১০ ওভারে ৫৫ রান তোলে বাংলাদেশ। তবে ৩২ বলে ২৯ রান করে সাথী আউট হলে ছন্দ হারায় তারা। রানআউটের ফাঁদে পড়ে ডাকআউট হন তাজ নেহার।

অন্যদিকে ৩৬ রান করে মোস্তারি আউট হলে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন নিগার সুলতানা। ৫ রান করে আউট হন স্বর্ণা আক্তার ও ঋতুমনি।

শেষ পর্যন্ত জ্যোতির ১৮ বলে ১৮ রান এবং ফাহিমা খাতুনের অপরাজিত ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

আজকালের খবর/ওআর










সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft