মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১১:৪৩ পিএম
বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি সরবরাহকারী মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

এক্সিলারেট এনার্জি বাংলাদেশের মহেশখালিতে অবস্থিত বঙ্গোপসাগরে এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস তৈরি করছে।  

গত ২৭ সেপ্টেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে দীর্ঘ ৩৩ বছরের কর্মময় জীবনের ইতি টেনে অবসরে যান।সম্প্রতি পিটার হাস বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক্সিলারেট এনার্জির কার্যালয়ে স্ট্রাটেজিক অ্যাডভাইজর হিসেবে যোগদান করেছেন। 

পিটার হাস তার স্টেট ডিপার্টমেন্টের কর্মজীবনে কনস্যুলেট জেনারেল মুম্বাইয়ের স্টেট ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন। ফরেন সার্ভিস ক্যারিয়ারে তিনি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে লন্ডন, জাকার্তা, রাবাত, বার্লিন, মুম্বাইসহ পৃথিবীর নানা জায়গায় দায়িত্ব পালন করেছেন।

আজকালের খবর/এমকে








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft