বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৪ পিএম   (ভিজিট : ৫১০)
এ সময়ের ব্যস্ত গীতিকার জসিম উদ্দিন আকাশ। কাতার প্রবাসী এই গীতিকার নিয়মিত গান লিখছেন। ‘আপন মানুষ চেনা বড়ই দায়’ খ্যাত গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখা এ পর্যন্ত ৬৫ জন জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে দেড়শো গান প্রকাশিত হয়েছে। তার লেখা প্রকাশের অপেক্ষায় আছে আরও একগুচ্ছ নতুন গান। জসিমের লেখা প্রকাশিত গানগুলোর বর্তমান ইউটিউব ভিউ প্রায় ১২ কোটি। ৫ লাখ সাবস্ক্রাইবের বিডি২৯ মাল্টিমিডিয়ায় গানগুলোর ক্রমেই ভিউ বাড়ছে।

এ প্রসঙ্গে জসিম উদ্দিন আকাশ বলেন, রেমিট্যান্স যোদ্ধা-কাতার প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের দেশের প্রবাসীর মধ্যে এমন রেকর্ড কেউ করতে পারেনি। খুব অল্প সময়ে দেশি-বিদেশি ৬৫ জনের মতো শিল্পী আমার গান গেয়েছেন। কাতারে প্রায় ৪ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করে। সবার দোয়া ও ভালোবাসা চাই। সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই আরও বহু দূর।

আজকালের খবর/আতে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft