মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
ঢাবির এস এম হলের প্রাধ্যক্ষ হলেন ড. আব্দুল্লাহ-আল-মামুন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৮০৩)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রশাসন-২ মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়। 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন। আপনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; আপনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন; আপনার এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে; বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। 

এছাড়াও, উক্ত হলের প্রভোস্টের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার ভবনের প্রশাসন-২ অফিসে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।

আজকালের খবর/ওআর









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft