মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা চমকের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১:৫৫ পিএম
কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে দেশের শিক্ষার্থীরা। তাদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।

সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারকারা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করায় প্রতিবাদও করছেন তারা। সামাজিক মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্ট করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রাস্তায় নেমে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্ট করে চমক লেখেন, আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে, কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সঙ্গে। 

চমকের পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। অভিনেত্রীর এমন ঘোষণায় সাধুবাদ জানাচ্ছেন অনুরাগীরা।

এদিকে, চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।  

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft