রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
কোটা আন্দোলন: রাজপথে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১২:৫১ পিএম
কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে এবার রাজপথে নেমেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নারী যেখানে অনন্যা, কোটা সেখানে অবমাননা’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’ ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’ ‘একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক।

সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান তারা। দেশের আপামর ছাত্রজনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি বলেও হুঁশিয়ারি দেন তারা।

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ফিরে যান।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft