মঙ্গলবার ৯ জুন ২০২৬
ফ্রিল্যান্সিং-এ সফল নওগাঁর আদনান হাবিব ও তার টিম
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১২৬৩)
আদনান হাবিব নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার একজন স্বপ্নবাজ তরুণ যুবক। ছোটবেলা থেকেই তথ্য প্রযুক্তি সম্পর্কে তার বিশেষ আগ্রহ ছিল। অনলাইন ও ইন্টারনেট বিষয়ে আলাদা টান রয়েছে আদনানের। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন। তবে আজ পর্যন্ত কোনো কোম্পানিতে চাকরি করেননি।

আদনান হাবিব বলেন, ‘চাকরি করতে আমার অনেক আগে থেকেই অনীহা ছিল। আমি চাইতাম স্বাধীনভাবে কিছু করতে, যেখানে আমার বস হবো আমি নিজেই।’ 

ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ২০১৮ সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করি এবং বর্তমানে ফ্রিল্যান্সিং এর ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার ডট কমে টপ ৩% ফ্রিল্যান্সারদের একজন আমি। এছাড়াও এখন কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট আছে কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। কিছু এজেন্সির সঙ্গেও চুক্তিভিত্তিক কাজ করছি। একই সঙ্গে নিজেদের আইটি কোম্পানির কাজও শুরু করেছি। যেহেতু ঘরে বসেই কাজ করতে পারছি, তাই চাকরি করতেও চাই না কখনো।

এ পর্যন্ত তিনি ৪০০-এর বেশি বিভিন্ন দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন। তিনি আরও বলেন, আমিসহ তিন বন্ধু মিলে আমাদের ফ্রিল্যান্সিং স্কিলকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ৫০ জনকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ দিয়েছি। ইতিমধ্যে ৪ জন শিক্ষার্থী আমার হাত ধরে সফল হয়েছে এবং ভাল আয় করছে।

ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে আদনান হাবিব বলেন, আমার কাছে বর্তমানে অন্য দশটা পেশার চেয়ে সম্মানজনক পেশা হলো ফ্রিল্যান্সিং। আমি ফ্রিল্যান্সিং করছি একারণে বলছি না, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার; চাইলে অন্য কাজ বা চাকরি করতে পারতাম। কিন্তু, গত ৬ বছরের অভিজ্ঞতায় ফ্রিল্যান্সিং-এর চেয়ে ভালো অপশন পাইনি। ভবিষ্যতে সারা বাংলাদেশ জুড়ে ফ্রিল্যান্সিং শেখানোর পরিকল্পনা রয়েছে।

আজকালের খবর/ওআর








আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft