সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
‘উন্নয়নের অগ্রযাত্রায় উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১১:২৮ পিএম
দেশের উন্নয়নের অগ্রযাত্রায় উদ্ভাবনী শক্তির ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান।

মঙ্গলবার (১১ জুন) বরিশালে আয়োজিত স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় বরিশাল ক্লাবে এ অনুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি বর্ণাঢ্য র‍্যালি এবং কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক একটি সেমিনারও আয়োজিত হয়।

সামসুর রহমান খান জানান, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে।

অ্যাসেট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (উপসচিব) মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন ও বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
দুই সচিব ওএসডি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft