বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
আজিজ-বেনজীররা ছাড় পাবেন না : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ১:২২ পিএম
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুর্নীতি করে ছাড় পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রবিবার (৯ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেনজির-আজিজ সাহেবেরা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। তারা আওয়ামী লীগের লোক নন। একজন পুলিশ অফিসার আরেকজন সেনা অফিসার। কথা হচ্ছে দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে কি না? যেটা বিএনপি করেছে। আমরা ইম্পিউনিটি কালচার গড়ে তুলিনি।

সীমান্ত এলাকায় হত্যার মহোৎসব চলছে বিএনপির এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় এই ধরণের ঘটনা মাঝে মধ্যে ঘটে। বিএনপির আমলে তো এটা আরও বেশি হয়েছিলো। কিন্তু এটা যে মহোৎসব বা উৎসব এটা তো বলা যায় না। কোন ঘটনা ঘটলেই কিন্তু দু দেশ এক সাথে বসছে, আলাপ আলোচনা করছে। এর পুনরাবৃত্তির রোধে কার্যকর ব্যবস্থাও নিচ্ছে। হত্যার উৎসব বা মহোৎসব এইগুলো বিএনপির আবিষ্কৃত শব্দ। তারা নিজেরা যা চর্চা করেছে এখনো মনে করে তাই হবে।

ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছে, বেগম খালেদা জিয়াও করেছে। বেগম জিয়া ও বৃদ্ধ মানুষ। আমি বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত? এই বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছিলো, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো, অন্ধকার পথ থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্যও না। লুটপাট আমরা বন্ধ করেছি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এদের বিচার করার সাহস বিএনপির ছিলো না, শেখ হাসিনা সরকারের আছে। লুটপাট করে কেউ পার পেয়ে যেতে পারবে না। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
দুই সচিব ওএসডি
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft