মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
খালিয়াজুরীতে ঈদ উপহার বিতরণ করলেন সাজ্জাদুল হাসান এমপি
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৮:১৪ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ১২শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নেত্রকোণা-৪ আসনের সাংসদ সাজ্জাদুল হাসান এমপি। 

 
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্রের মাঝে এ উপহার বিতরণ করেছেন সাজ্জাদুল হাসান এমপি
 
এছাড়াও উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জান সিদ্দিকী সুয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক গোলাম আবু ইসাহাক ও নুরুল হুদা চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক নবী আলম আজাদ ও এরশাদ মিয়া,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সোহাগ রানা এবং বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যানগণ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft