রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:১৪ পিএম
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উদ্যোগে গতকাল রবিবার ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ওইদিন বিকেলে নেত্রকোনা পৌরসভার পারলা এলাকার মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বিজিবির সূত্র জানায়, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন সরাইলসহ অধিনস্থ ময়মনসিংহ সেক্টরের নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) কর্তৃক স্থানীয় ১৫০ নারী পুরুষের মাঝে ইফতার ও রাতের খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি), সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন, মদিনাতুল উলুম মাদরাসার সভাপতি ইসলাম উদ্দিন প্রমুখ।

এ সময় বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান বলেন, আত্মশুদ্ধি ও সংযমের মাসে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিতে হবে। সবাই সবার পাশে দাঁড়াতে হবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft