শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ১২:০৩ পিএম   (ভিজিট : ১২০৭)
ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের সঙ্গে যুদ্ধ শেষে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় নেতানিয়াহু জানায় ‍গাজায় যুদ্ধ শেষ হওয়ার পরেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না এ কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভাষণে ‘হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়’ অর্জনের আগ পর্যন্ত গাজায় আগ্রাসন অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্রের বিষয়ে নিজ অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ব্যক্ত করে নেতানিয়াহু বলেন, ‘ভবিষ্যৎ কোনো পরিকল্পনায়…জর্ডান নদীর পশ্চিমে সব ভূখণ্ডের নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকা দরকার ইসরায়েলের হাতে। এটি সার্বভৌমত্বের (স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র) ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

‘আপনি কী করতে পারেন? প্রধানমন্ত্রীর দরকার আমাদের বন্ধুদের (স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে) না বলার সক্ষমতা অর্জন করা।’

নেতানিয়াহুর ওই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, যুদ্ধের পর গাজা পুনর্দখল করা যাবে না।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft