শনিবার ২ মে ২০২৬
ডিআরইউ’র অর্থ সম্পাদক হলেন আজকালের খবরের জাকির
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৪৮ পিএম  আপডেট: ৩০.১১.২০২৩ ৬:৫২ পিএম  (ভিজিট : ১৯১৯)
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের অর্থনৈতিক প্রতিবেদক মো. জাকির হুসাইন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

নির্বাচনে মো. জাকির হুসাইন ৭৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৫৩৭ ভোট।

এছাড়া নির্বাচনে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত এবং মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট।

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এক হাজার ৪০৪টি ভোট পড়ে নির্বাচনে।

আজকালের খবর/বিএস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft