বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
হলিডেজ আকাশবাড়ি মানুষের আস্থা অর্জন করেছে: সিইও তৌহিদুল আলম
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৩৯১)
দেশের অন্যতম শীর্ষ টুর অপারেটর হলিডেজ আকাশবাড়িতে অফারের ছড়াছড়ি চলছে। প্রতিষ্ঠানটির ব্যবস্হাপনা পরিচালক ও সিইও তৌহিদুল আলম মিলকি বলেন, হলিডেজ আকাশবাড়ি বাংলাদেশের অন্যতম সেরা, স্বনামধন্য ও প্রতিষ্ঠিত একটি ট্রাভেল এজেন্সি। মানুষের ভ্রমণকে নিশ্চিত করে, ভ্রমণের যে সকল আনুষঙ্গিক ব্যাপার রয়েছে সেগুলোকে আমরা নিশ্চিত করি। ট্রাভেল-টুরিজম নিয়ে আমাদের কাজ। সাধারণত যারা বিদেশে ঘুরতে চায় বা দেশের ভেতরে যারা ঘুরতে চায় তাদের সমস্ত কিছু আমরা ম্যানেজ করি। এটিই আমাদের মূল কাজ। এ ছাড়া আমরা অন্য কাজও করি। যারা বিদেশে পড়তে চায় তাদেরকে আমরা স্টুডেন্ট কনসালটেশন করি ও সাহায্য করি। তাদের ফাইল প্রসেস করি। তাদের খুটিনাটি যাবতীয় কাজ আমরাই প্রসেসিং করি।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান কথায় ও কাজে এক। কোয়ালিটি ও মানের বিষয়ে আমাদের কোনো আপোষ নেই। আমরা স্বল্পমূল্যে সারা বিশ্বে টুর অপারেট করি। যে কেউ শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর পেমেন্ট করবেন। বাকি সকল আয়োজন নিরাপদ ও আনন্দদায়ক করার দ্বায়িত্ব আমাদের।

তিনি আরো বলেন, পর্যটন খাতকে কীভাবে প্রসারিত করা যায় তা নিয়ে আমরা আরো কাজ করতে চাই। পর্যটন শিল্প নিয়ে আকাশবাড়ির ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমাদের হোটেল-রিসোর্ট'স আসছে। আমরা চেইন অব হোটেল করবো বাংলাদেশে। এমনকি আরো বেশি মানুষকে আমরা বিদেশ নেওয়ার ব্যবস্থা করবো।

জানা যায়, হলিডেজ আকাশবাড়িতে দুবাই সর্বনিম্ন ৭৯ হাজার ৯০০, ইন্ডিয়া সর্বনিম্ন ১৫ হাজার ৯০০, নেপাল সর্বনিম্ন ৩৭ হাজার ৯০০, শ্রীলঙ্কা সর্বনিম্ন ৪৯ হাজার ৯০০, ব্যাংকক সর্বনিম্ন ৪৩ হাজার ৯০০, মালয়েশিয়া সর্বনিম্ন ৫৫ হাজার ৯০০, সিঙ্গাপুর সর্বনিম্ন ৬৯ হাজার ৯০০, ইন্দোনেশিয়া সর্বনিম্ন ৭৫ হাজার ৯০০, ওমরাহ সর্বনিম্ন এক লাখ ২৪ হাজার ৯০০, ইউরোপ সর্বনিম্ন এক লাখ ৭৯ হাজার ৯০০ এবং আমেরিকায় সর্বনিম্ন দুই লাখ ৭৯ হাজার ৯০০-এর প্যাকেজসহ বর্তমানে ১০০টি প্যাকেজ চলমান রয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, আকাশবাড়ি হলিডেজ ১০ এবং ১১ নভেম্বর যে মেলা করছে তাতে অভুতপূর্ব সারা মিলেছে। অনেক ভালো, অত্যাধিক ভালো রেসপন্স ছিল গ্রাহকদের।

তারা জানান, বাংলাদেশে ট্যুরিজম নিয়ে এতো ট্রাভেল এজেন্সি,  এতো প্রতিষ্ঠান থাকতে আকাশবাড়ি হলিডেজ মানুষ বেছে নিচ্ছে আস্থার কারণে। মানুষ আকাশবাড়িতে আসেন; কারণ ১২ বছর ধরে আকাশবাড়ি মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে এবং বিদেশ ভ্রমণকে সহজ করেছে।

আকাশবাড়ি সম্পর্কে জানতে ও যোগাযোগ করতে- আকাশবাড়ি মিলকি মেনশন- বনানী-০১৭০১২৯৪৩৩৮-৩৯, বনানী ব্রাঞ্চ-০১৭০১২৯৪৪৭৯ ও ধানমণ্ডি ব্রাঞ্চ- ০১৭০১২৯৪৪৬২। ওয়েবসাইট : www.akashbariholidays.com।

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft