শনিবার ৪ এপ্রিল ২০২৬
গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ১২:০০ পিএম   (ভিজিট : ৬৩৬)
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধের তিন সপ্তাহের মাথায় শনিবার তারা এই স্থল অভিযান শুরু করেছে। খবর রয়টার্সের।

শনিবার গভীর রাতে তেল আবিবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এটি যুদ্ধের দ্বিতীয় পর্যায়। আমাদের লক্ষ্য স্পষ্ট—হামাসের শাসন ও সামরিক সক্ষমতা ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা।

তিনি বলেন, আমরা কেবল প্রাথমিক পর্যায়ে আছি। আমরা মাটির ওপরে ও মাটির নিচে শত্রুদের বিনাশ করব। একই সঙ্গে গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দীর্ঘ ও কঠিন’ হবে বলেও ইসরায়েলি সেনাদের সতর্ক করেছেন নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় বড় ধরনের স্থল অভিযান চালাতে বেশ কয়েক দিন ধরে সীমান্তে হাজার হাজার সেনা ও রসদ জড়ো করে ইসরায়েল। গত দুই-তিন দিন যুদ্ধট্যাংক নিয়ে ইসরায়েলি পদাতিক বাহিনী গাজা উপত্যকায় সীমিতভাবে অভিযানও পরিচালনা করে। তবে এবার গাজায় আনুষ্ঠানিকভাবে স্থল অভিযান শুরু করল ইসরায়েল।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft