মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১০ এএম   (ভিজিট : ৮০০)
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা, ৫৯.৭ গ্রাম ১৯৬ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০০ বোতল বিদেশি মদ, ২৫০ বোতল ফেনসিডিল ও ৭৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিসি রায় নিয়তি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft