শনিবার ৪ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘জয়বাংলা স্মার্ট ইউনিয়ন সেন্টার’ উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৪০৫)
স্মার্ট সিরাজগঞ্জের কাজিপুর গড়ার লক্ষ্যে সম্পূর্ণ ইনোভেটিভ একটি প্রকল্প জয়বাংলা স্মার্ট ইউনিয়ন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে এই সেন্টারের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

অনুষ্ঠানের শুরুতে স্মার্ট কাজিপুর গড়ার প্রকল্পের আওতায় তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। তিনিই এই নতুন কর্মপন্থার রূপকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান  হাতিয়ার হলো নাগরিকদের স্মার্ট করা, তাদের স্মার্ট সেবা প্রদান করা- প্রধানমন্ত্রীর এই ধারণাকে বাস্তরে রূপ দিতেই ইউনিয়ন পরিষদকে ‘স্মার্ট ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে নানামুখী সেবা দেবার জন্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। শুরুতে কাজিপুরের ৬ ইউনিয়নে এই সেবা চালু হচ্ছে। 

এ বিষয়ে মূল প্রবন্ধে উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি বলেন, এই কর্মপন্থার নাম দেয়া হয়েছে ‘জয়বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টার।’ পরিষদের একটি কক্ষ থেকে অনেকগুলো সেবা পাবেন জনগণ। ওই কক্ষে রয়েছে ১১০টি বই সংবলিত মিনি লাইব্রেরি, বই পড়ার জন্যে একটি টেবিল ও ছয়টি চেয়ার, ইন্টারেনেট সংযোগ ও ভিডিও কনফারেন্সিং সুবিধাসহ একটি ডেক্সটপ কম্পিউটার। ফ্রি ওয়াইফাই জোন, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ কর্নার। একজন নাগরিক ওই কক্ষে বসে সংযোজিত বিশেষ আ্যপসের মাধ্যমে যেকোন সরকারি অফিসের কর্মকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিজের কাজ সারতে পারবেন। এজন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে  নিতে হবে। এই সেন্টারের  কম্পিউটার ব্যবহার করতে পারবেন কতক্ষণ এবং কত সময় তার জন্যে তাকে একটি ওয়েরসাইটে প্রবেশ করে সেখানে রাখা নির্ধারিত ফরম পূরণ করতে হবে। তাহলে কনফার্মেশন এসএমএস চলে যাবে তার কাছে। এরকম আরো সেবা সংযোজিত হয়েছে এই ওয়েরবসাইটে। এই সেবা পরিচালনা করার জন্যে উপজেলা এবং জেলা পর্যায়ে রয়েছে দুটি কমিটি। তারাই মূলত সেবার বিষয়টি দেখভাল করবেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, দেশে প্রথমবারের মতো আমাদের ইউএনও সাহেব এমন একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং সেবার ব্যবস্থা করেছেন। এটি সত্যিই প্রশংসনীয়। এই সেবার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান।

আজকালের খবর/ওআর








আরও খবর


সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft