রবিবার ১৯ এপ্রিল ২০২৬
শিল্পী মন্টি সিনহা গাইবেন ‘আজ গানের দিনে’
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬:৪৩ পিএম  আপডেট: ২২.১০.২০২২ ৭:০৮ পিএম  (ভিজিট : ৫৮৫)
‘বাংলাদেশি আইডল’খ্যাত শিল্পী মন্টি সিনহা গানে মাতিয়েছেন এপার-ওপার দুই বাংলার শ্রোতাদের। গান গাওয়ার পাশাপাশি সময় দিচ্ছেন কম্পোজিশনেও। রোববার (২৩ অক্টোবর) এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এর চতুর্দশ পর্বে গাইবেন তিনি। এদিন রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ‘আজ গানের দিন’।

মৃণ্ময় সিংহ মন্টি শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন বৈচিত্র্যময় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সিলেটের গর্ব এ শিল্পীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি ছয় বছর বয়সে পিসি সাধনা সিনহার কাছে। এরপর দীর্ঘ আট বছর নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীতসহ বিভিন্ন গানের তালিম নেন গুরু কৃষ্ণধন সিনহার কাছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার ও মনিপুরী ললিতকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গান শেখার পাশাপাশি ভারতের ঋতুরাজ সেনের কাছে তালিম নেন মন্টি। নিজের কিছু মৌলিক গান ও অ্যালবামও বেরিয়েছে তার।

বাংলাদেশি আইডল ২০১৪-এর দ্বিতীয় রানার-আপ মন্টি সিনহা ভারতের ‘জি বাংলা সারেগামাপা ২০১৮’ প্রতিযোগিতায়ও জায়গা করে নেন টপ টুয়েন্টিতে। সঙ্গীতের বিভিন্ন শাখায় যোগ্যতার প্রমাণ রেখে নিজেকে শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান তিনি।

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft