মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
সুজন আরিফ গাইবেন আজ গানের দিনে
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৪:২৩ পিএম   (ভিজিট : ৪৪১)
সুজন আরিফ পেশাগতভাবে সংগীত জগতে পা রাখেন ২০০১ সালে। গানকে ঘিরেই তার পথচলা। গান গাওয়ার পাশাপাশি তিনি গানের সুর এবং কম্পোজিশন করেন। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট সলো পারফর্মার’, ‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ ২০০১’ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এ ছাড়া তার অর্জনের ঝুলিতে রয়েছে সিজেএফবি কালচারাল অ্যাওয়ার্ড ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার।

রোববার (১৬ অক্টোবর) এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এর চতুর্দশ পর্বে গাইবেন সুজন আরিফ। এদিন রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ‘আজ গানের দিন’। অনুষ্ঠানে নিজের ও শ্রোতাদের পছন্দের গান গাইবেন শিল্পী।

প্রকৃত নাম আরিফুল ইসলাম হলেও সুজন আরিফ নামেই সমধিক জনপ্রিয় এই শিল্পী। মোহাম্মদ রফিক উল্লাহ্ ও রোকেয়া বেগমের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় সুজন আরিফ। সংগীত যাত্রায় তার পথপ্রদর্শক বা গুরু হিসেবে পাশে ছিলেন বড় বোন তাপসী রুমা।

প্রিন্স মাহমুদের কথা ও সংগীতায়োজনে সুজন আরিফের ‘ও পুতুল আমার পুতুল’ অ্যালবামটি রিলিজ পায় ২০০২ সালে, ‘প্রেমা তোমায় নিয়ে’ গানটি প্রকাশ পায় ২০০৬ সালে। ২০১৪ সালে আসে তাঁর গান ‘ভালোবাসি রে’। এভাবেই আধুনিক ও রক ব্যান্ডের গানে দর্শক মন জয় করে আসছেন শিল্পী সুজন আরিফ। বেশকিছু চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন চারটি সিনেমায়। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘১০০টি রাত’, ‘ভালোবাসি রে’, ‘চল্ হাঁটি’, ‘শোনো এই কথা’ ইত্যাদি।

শিল্পীর পছন্দের ব্যক্তিত্ব হুমায়ূন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, হুমায়ূন ফরিদী, আইয়ুব বাচ্চু, লতা মঙ্গেশকর, মাইকেল জ্যাকসন, আলাউদ্দীন আলী প্রমুখ।

ব্যান্ড দলে শিল্পীর প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘সময়’ ব্যান্ডের সঙ্গে। তারপর ‘ব্রিগেড ৭১’-এ যাত্রা ২০০৮ সালে। সর্বশেষ তরুণ প্রজন্মের প্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’-এর লিড ভোকালিস্ট হিসেবে মন মাতাচ্ছেন রক মিউজিক শ্রোতাদের।

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft