সোমবার ২০ এপ্রিল ২০২৬
আজ গানের দিনের এবারের শিল্পী ‘বাউলা’র প্রকাশ বণিক
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:২১ পিএম   (ভিজিট : ৪৩০)
প্রকাশ কুমার বণিকের প্রাতিষ্ঠানিক শিক্ষা চিত্রকলা নিয়ে। কিন্তু ভালোলাগা এবং নিয়মিত চর্চায় লোকসঙ্গীত শিল্পী হিসেবে ইতোমধ্যে শ্রোতামহলে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। প্রকাশ বণিক বাংলাদেশ টেলিভিশনেরও তালিকাভুক্ত লোকসঙ্গীত শিল্পী। 

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ রোববার (২৫ সেপ্টেম্বর) শ্রোতাদের সরাসরি গান গেয়ে শোনাবেন এই শিল্পী। রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ‘আজ গানের দিন’র একাদশ পর্ব। অনুষ্ঠানটি এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজে উপভোগ করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর শিল্পী প্রকাশ কুমার বণিকের ‘বাউলা’ নামে নিজস্ব একটি ব্যান্ড দলও রয়েছে। ২০১৩ সালে চারুকলার বকুলতলায় প্রথম পারফরম্যান্সের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই ব্যান্ড। ইতোমধ্যে ব্যান্ডটি বেশ কিছু গান রিলিজ করেছে ইউটিউবে। 

শিক্ষাজীবন থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তিনি। গান ছাড়াও অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন চিত্রকলায়। প্রদর্শনী হয়েছে তাঁর আঁকা বিভিন্ন চিত্রকর্ম নিয়ে। পেয়েছেন দর্শক ও শিল্পবোদ্ধাদের প্রশংসা। সঙ্গীত ও চিত্রকর্মের পাশাপাশি ইন্টেরিওর, এক্সটেরিওর, টেরাকোটা ইত্যাদি ক্ষেত্রেও প্রকাশ বণিকের পরিশীলিত শিল্পদক্ষতার প্রমাণ মেলে।

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft