মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
আজ গানের দিনে গাইবেন শিল্পী নীলিমা আক্তার
প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:০২ পিএম   (ভিজিট : ৭৪৮)
প্রতিভাময়ী সঙ্গীতশিল্পী নিলীমা আক্তার। আধুনিক ও নজরুলসঙ্গীত শিল্পী হিসেবে শ্রোতামহলে সুপরিচিত তিনি। গুণী এই শিল্পী রোববার (৪ সেপ্টেম্বর) গাইবেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত সঙ্গীত আয়োজন ‘আজ গানের দিন’-এ। আজ রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটির অষ্টম পর্ব। 

নীলিমা আক্তারের জন্ম নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামে, ১৯৭৩ সালে। তার সঙ্গীতে হাতেখড়ি বাবা নুরুল হকের কাছে। এরপর নিয়মতান্ত্রিকভাবে গান শেখেন ওস্তাদ সন্তোষ কুমার মৈত্রের কাছে। সঙ্গীতের আনুষ্ঠানিক যাত্রা ১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে তালিকাভুক্ত শিল্পী হওয়ার মাধ্যমে। ২০০৬ সালে বাংলাদেশ টেলিভিশন এ আধুনিক ও নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 

বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় নীলিমা আক্তারকে। এ ছাড়া গুণী শিল্পীর স্বীকৃতি হিসেবে পেয়েছেন পিলু মমতাজ পদক, হরলাল রায় পদক, আব্বাস উদ্দিন একাডেমি সম্মাননা ও শাশ্বত বাংলা রংপুর সম্মাননা। তার পছন্দের শিল্পীদের তালিকায় রয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মান্না দে, আশা ভোঁসলে, সনু নিগম, সামিনা চৌধুরী প্রমুখ। সঙ্গীতের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির অন্যান্য শাখাতেও দক্ষ পদচারণা রয়েছে নীলিমা আক্তারের। পেয়েছেন পুরস্কারও।

প্রসঙ্গত, এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’।

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft