মঙ্গলবার ২ জুন ২০২৬
‘আজ গানের দিন’র এবারের শিল্পী ইসমাত আরা ইভা
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ১:০৪ পিএম   (ভিজিট : ৫৯৪)
শিল্পী ইসমাত আরা ইভা

শিল্পী ইসমাত আরা ইভা

নতুন প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী ইসমাত আরা ইভা। ইতোমধ্যেই সঙ্গীতের বিভিন্ন শাখায় স্বকীয়তার প্রমাণ রেখেছেন তিনি। পেয়েছেন দর্শক শ্রোতার ভালোবাসা। ব্যাপক শ্রোতপ্রিয় এই শিল্পী রোববার (২১ আগস্ট) গাইবেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত সঙ্গীত আয়োজন ‘আজ গানের দিন’-এ। 

রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটির ষষ্ঠ পর্ব। এ পর্বে নিজের ও শ্রোতাদের পছন্দের গানগুলো গেয়ে শোনাবেন শিল্পী। এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’।

ইসমাত আরা ইভার জন্ম ২৮ মার্চ খুলনায়। মা ফজিলা খাতুন, বাবা শেখ ইমদাদুল হক। বিএন হাইস্কুলে পড়ালেখা করেছেন ইভা। তার শখ গান শোনা আর গান করা। শিল্পী ইভার মেজভাই গান শিখতেন। তাকে গানের স্কুলে নিয়ে যেতেন মা ফজিলা খাতুন। আর তিনি নিজে খুব ছোট থাকায় তাকে বাসায় একা রেখে যেতে পারতেন না, ছেলের সঙ্গে শিশু ইভাকেও সঙ্গে নিয়ে যেতেন গানের স্কুলে। এভাবে গানের স্কুলে আসা-যাওয়া মধ্য দিয়ে গান শেখা শুরু ইভার। 

এরপর তিনি একের এক গান শিখেছেন মোশাররফ হোসেন, আবু আল মনিরুল হক, ওস্তাদ নাসির হায়দার, রমেশ চন্দ্র মণ্ডল, অশোক চক্রবর্তী, প্রিয়াঙ্কা গোপের মতো স্বনামখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছে। শিল্পী ইভার আনুষ্ঠানিকভাবে গান গাওয়ার সূচনা জাতীয় শিক্ষা সপ্তাহের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, কেবলই সামনে এগিয়ে চলা। ইতোমধ্যে ‘চার অক্ষরের ভালোবাসা’ নামের চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন উদীয়মান এ শিল্পী।  

এ ছাড়া ‘হৈমন্তী’ এবং ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রে যথাক্রমে ‘ছায়া মেঘে মেঘে’ ও ‘খোলা আকাশ’ গান দুটিতেও কণ্ঠ দিয়েছেন তিনি।

ইভার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে- মেঘেরা। এটি শিল্পীর একক অ্যালবাম ‘মেঘেরা’য় যুক্ত হয়েছে। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘একটু শুধু ছোয়া’।

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft