![]() |
এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’র এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী। অনুষ্ঠানটির চতুর্থ পর্ব যথারীতি রবিবার (৭ আগস্ট) রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে। এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’। অনুষ্ঠানে শিল্পী তার নিজের ও শ্রোতাদের প্রিয় গানগুলো গেয়ে শোনাবেন।