শনিবার ৬ জুন ২০২৬
‘আজ গানের দিন’র দ্বিতীয় পর্বে গাইবেন নাজু আখন্দ
প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮:০১ পিএম   (ভিজিট : ৮০৩)
তরুণ প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী নাজু আখন্দ। রবিবার (২৪ জুলাই) রাত ১০টায় এনিগমা মাল্টি মিডিয়ার ‘আজ গানের দিন’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গাইবেন এই কণ্ঠশিল্পী। তার শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য গানগুলো এ অনুষ্ঠানে গেয়ে শোনাবেন নাজু। দর্শক সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এনিগমা মাল্টিমিডিয়ার ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে। 

এনিগমা মাল্টিমিডিয়ার আয়োজনে ‘আজ গানের দিন’ সঙ্গীতানুষ্ঠানটি প্রতি রবিবার রাত ১০টায় সরাসরি প্রচারিত হয়। 

প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমায় ২০০১ সালে প্রথম প্লে­ব্যাক করার মধ্য দিয়ে পেশাগত সঙ্গীতজীবনের পথচলা শুরু নাজু আখন্দের। এ গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেলআই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে ২২৩টি গান প্লে­ব্যাক করেছেন এ শিল্পী। বেশ কয়েকটি একক অ্যালবামও করেছেন। ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’- বাপ্পা মুজমদারের সুর-সঙ্গীতে নাজুর আখন্দের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান। 

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft