রবিবার ২৩ আগস্ট ২০২৬
আবারও কমলো সোনার দাম
প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ১২:১৮ এএম   (ভিজিট : ১০৯৬)
ভরিতে এক হাজার ৫০ টাকা ক‌মিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২২ মার্চ) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। এর ফলে মঙ্গলবার  থেকে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। এর আগে গত ১৫ মার্চ ভরিতে সোনার দাম এক হাজার ১৬৬ টাকা ক‌মায় বাজুস।

সোমবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সেই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাল থেকে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা— এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এদিকে সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৭৮ হাজার ১৪৯ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হয়েছে।

আজকালের খবর/বিএস 










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft