বুধবার ২২ এপ্রিল ২০২৬
লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চাইলো তদন্ত কমিটি
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:৫৬ এএম   (ভিজিট : ৫৪৪)
আরও ৫ দিন সময় চায় এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

কমিটিকে দেওয়া তিন কর্মদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ হয়েছে। কমিটি আরও পাঁচদিন সময় বাড়ানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম।

তিনি বলেন, আমরা আরও পাঁচদিন সময় বাড়ানোর আবেদন করেছি। এখন মন্ত্রণালয় যে কয়দিন দেয়। এমন একটি ঘটনার সবকিছু পর্যবেক্ষণ করে একটি সমৃদ্ধ প্রতিবেদন দিতে একটু সময় তো লাগেই।

তিনি বলেন, আমরা বরিশাল, ঝালকাঠি, বরগুনা গিয়েছি। আমরা গতকাল সদরঘাটে বসেছিলাম। সেখানে যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছি। রিপোর্টও লেখা হচ্ছে। মাস্টার যারা সারেন্ডার করেছে তাদের সঙ্গে কথা বলতে পারলে, রিপোর্টটা আরও ভালো হতো। সময় বেশি পেলে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া যায়।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪২ জন।

এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বরিশাল অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার তাইফুর রহমান ভূইয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. কামাল উদ্দিন ভূইয়া ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম।

প্রাথমিক তদন্ত অনুযায়ী ইঞ্জিন রুম থেকেই এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে এরই মধ্যে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক তোফায়েল ইসলাম।

আজকালের খবর/বিএস









সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft