বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
বিশ্ব যুব নেতা সম্মাননা পেলেন বাংলাদেশের শান্ত
প্রকাশ: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ২:৪৯ পিএম   (ভিজিট : ৪১২)
বিশ্ব যুব নেতা সম্মাননা-২০২১ পেয়েছেন বাংলাদেশি তরুণ লেখক ও উপস্থাপক মশিউর রহমান শান্ত। নেপাল সরকার ও আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থার সহযোগিতায় গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের উদ্যোগে কাঠমুন্ডুতে অনুষ্ঠিত বিশ্ব যুব সম্মেলনে তিনি বিশ্ব যুব নেতা সম্মাননা পান। 

লেখালেখি এবং উপস্থাপনায় বিশেষ অবদান রাখার জন্য তিনি এ স্বীকৃত পান।

গত শনিবার নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত বিশ্ব যুব সম্মেলনে নেপালের উপ-রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুন এ সম্মাননা প্রদান করেন।

এতে ৬২টি দেশের যুব প্রতিনিধি ও কূটনীতিকগণ অংশগ্রহণ করেন। যুব সম্মেলনে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জাতিসংঘ ও সার্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সম্ভাবনাময় ৩০ জন তরুণকে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, গ্লোবাল এন্টারপ্রিনিউর অ্যাওয়ার্ড, ইমার্জিং লিডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সম্মাননা পেয়ে আরজে শান্ত আনন্দিত।

আন্তর্জাতিক এই স্বীকৃতি ভক্তদের উৎসর্গ করে শান্ত বলেন, এই প্রাপ্তি আমার একার নয়। আজকে আমি যাদের কারণে আরজে শান্ত হয়েছি, এই পুরস্কার তাদের উৎসর্গ করতে চাই। বিশেষ করে আমার মা, ছোট ভাই সকাল এবং স্ত্রী দৃষ্টি আমাকে সব সময় অনুপ্রাণিত করেন।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft