বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬
‘মুনাফিক’-এ কেয়া সঙ্গে সাইফ খান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৬:১৭ পিএম   (ভিজিট : ৮৬০)
কেয়া, সাইফ খান নবাগত জারা প্রমুখ

কেয়া, সাইফ খান নবাগত জারা প্রমুখ

নতুন ছবির কাজে ব্যস্ত সতেজ প্রাণের চিত্রনায়িকা কেয়া। ছবির পরিচালক ইভান মল্লিক। তিনি কাজ করছেন চিত্রনায়ক সাইফ খান, উঠতি নায়িকা সানিয়া জামান জারাকে নিয়ে। সিনেমার নাম ‘মুনাফিক’। এর আগে প্রথম লটের কাজ হয়েছিলো রাজধানীর আশেপাশে। বুধবার পুবাইল থেকে শুরু হয়েছে দ্বিতীয় লটের কাজ। রোমান্টি ও গোয়েন্দা কাহিনীর গল্পের এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি এটির গল্প লিখেছেন নির্মাতা ইভান মল্লিক। চিত্রনাট্য  করেছেন আহসান হাবিব সকাল।

চিত্রনায়িকা কেয়া বলেন, এই সিনেমাটিতে রোমান্টিক ও গোয়েন্দাগীরী একসঙ্গে পাবেন দর্শক।  ইভান মল্লিক খুব ভাল্ োএকজন নির্মাতা।  তিনি চেষ্টা করছেন তার মুন্সিয়ানার ছাপ দেখাতে।  এটি নির্মাণ করে সেই প্রমাণ দেবেন তিনি। গুছিয়ে কাজ করছেন। চমৎকার টিমওয়ার্ক হচ্ছে। আশা করি, একটি ভালো কাজ উপহার দিতে পারবো।

সাইফ খান বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। অনেক ভালো লাগছে যে এখানে অনেক গুনীজনরা আছে। এছাড়া একজন জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।

সানিয়া জামান জারা বলেন, প্রথমবার সিইডি অফিসারের চরিত্রে কাজ করছি । এছাড়াও এটিতে রোমান্টিক কিছু দৃশ্য থাকবে । সব মিলিয়ে নতুনত্ব পাবে দর্শক । আশা করছি ভালো একটি কাজ হতে যাচ্ছে।

গল্পে প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, আমার সিনেমাটি রোমান্টি ও গোয়েন্দা কাহিনী। আমার এই গল্পে কেউ মুখ্য চরিত্র বলে দাবি করতে পারবে না। কারন এখানে প্রত্যেকটি চরিত্র হচ্ছে মুখ্য। মূলত রাজধানীর আশেপাশে একের পর এক সুইসাইডের ঘটনা ঘটছে, যেখানে দেখা যাবে সব নবদম্পতি। এরা কেন সুইসাইড করতেছে এটার ইনভেস্টিগেশনের জন্য একজন গোয়েন্দা পুলিশ লাগে। এই গোয়েন্দা পুলিশের প্রধান থাকে সাইফ খান ও কেয়া। এর মধ্যেই তাদের প্রেম ভালোবাসা খুনসিটি থাকবে । এরকমই রাজধানীর কিছু ঘটনা নিয়ে নির্মান হচ্ছে সিনেমাটি। সিনেমাটির দুটি গান সহ ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। 

নিশি মিতালী কথাচিত্র ও মামুন চৌধুরীর প্রযোজনায়  সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- মামুন চৌধুরী, আফফান মিতুল, শিতল, রেবেকা রউফ, আশরাফ কবির, জ্যাকি আলমগীর প্রমুখ।

আজকালের খবর/আতে










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft